দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ বর্ণিত বিষয়গুলো কি ভূগোলের একই শাখার? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যকল্প ২ ও ৩ এ বর্ণিত বিষয়গুলো ভূগোলের একই শাখার নাম। এ বিষয়গুলো যথাক্রমে প্রাকৃতিক ও মানব ভূগোল শাখার অন্তর্ভুক্ত। দৃশ্যকল্প-২ এ বর্ণিত বিষয়গুলো হলো পাহাড়, নদী, সাগর, মাটি, পানি, বায়ু যা প্রাকৃতিক ভূগোলের এবং দৃশ্যকল্প-৩ এ বর্ণিত বিষয়গুলো কৃষি, শিল্প, যাতায়াত, ব্যবসা-বাণিজ্য; যা মানব ভূগোলের অন্তর্ভুক্ত। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। আর এ প্রাকৃতিক পরিবেশের উপাদানই দৃশ্যকল্প-২ এ বর্ণিত। অপরদিকে, মানব ভূগোল হলো মানব সমাজ ও তার পরিবেশের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকরণ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। কৃষি, শিল্প, যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এই সবগুলো বিষয়ই মানব ভূগোলের ভিন্ন ভিন্ন শাখায় আলোচিত হয়। যেমন- কৃষিকাজ কৃষি ভূগোলে, যাতায়াত পরিবহন ভূগোলে এবং ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক ভূগোলে আলোচিত হয়। তবে এ সবগুলো শাখাই মানব ভূগোলের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ বিষয়গুলো ভূগোলের একই শাখার অন্তর্ভুক্ত নয়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ বর্ণিত বিষয়গুলো কি ভূগোলের একই শাখার? ত…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

