উদ্দীপকে ঘটনা-১ এ বর্ণিত ঘটনার কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা-১ এ উল্লিখিত ঘটনাটির কারণ হলো সমুদ্রস্রোত। সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচলা করে, একে সমুদ্রস্রোত বলে। সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলো নিচে বর্ণনা করা হলো- ◉ নিয়ত বায়ুপ্রবাহই সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ। অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর প্রবাহ অনুযায়ী প্রধান সমুদ্রস্রোতগুলোর সৃষ্টি হয়। ◉ পৃথিবীর আহ্নিক গতির ফলে সমুদ্রজল উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এর ফলে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। ◉ নিরক্ষীয় অঞ্চলে উষ্ণমণ্ডলের সমুদ্রের জল বহিঃস্রোতরূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী জলরাশি অন্তঃস্রোতরূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। এ ভাবে উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। ◉ মেরু অঞ্চলের সমুদ্রে বরফ গলে গলে পানিস্ফীত হয় এবং লবণাক্ততার পরিমাণ হ্রাস পায়। এর ফলে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। ◉ সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারে তাপমাত্রার পার্থক্য হয়। এজন্য ঊর্ধ্বগামী ও নিম্নগামী সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। ◉ সমুদ্রজলে লবণাক্ততার পার্থক্য হয়। এর ফলে ঘনত্বের তারতম্য হয়। যা থেকে সমুদ্রস্রোতের সৃষ্টি করে। ◉ সমুদ্রস্রোতের প্রবাহপথে কোনো মহাদেশ, দ্বীপ প্রভৃতি ভূখণ্ড অবস্থান করলে সমুদ্রস্রোত তাতে বাধা পেয়ে দিক ও গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। অনেক সময় এর প্রভাবে সমুদ্রস্রোত একাধিক শাখায় বিভক্ত হয়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে ঘটনা-১ এ বর্ণিত ঘটনার কারণ বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

