আবিদের দেখা পর্বতের গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আবিরের দেখা নেপালের বিস্তৃত এলাকাজুড়ে ঊর্ধ্ব ও অধঃকাজ সংবলিত পর্বতটি হলো ভঙ্গিল পর্বত। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে ভাঁজ বা ভঙ্গিল পর্বত গঠিত হয়। ভূআলোড়নের সময় প্রবল পার্শ্বচাপের কারণে ভূপৃষ্ঠ সংকুচিত হয়। এর ফলে ভূপৃষ্ঠে ঊর্ধ্ব ও অধঃভাঁজের সৃষ্টি হয়। সুউচ্চ এ ভাঁজগুলোই মূলত ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ। সমুদ্র তলদেশের অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্ব ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকাজুড়ে এসব ঊর্ধ্ব ও অধঃভাঁজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ ভঙ্গিল পর্বতের উদাহরণ।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
আবিদের দেখা পর্বতের গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

