ছকে B অঞ্চলটির ভূ-প্রকৃতি কোন শ্রেণির ব্যাখ্যা কর।
উত্তর: ছকে 'B [গণিত] চিহ্নিত অঞ্চলটি হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার উত্তরাংশ সিলেট জেলার উত্তর ও উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগের হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পাহাড় সৃষ্টি হয়েছে। পাহাড়গুলো আসামের লুসাই এবং মায়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। তা উদ্দীপকে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ-পূর্বের এ পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। বান্দরবানের তাজিনডং (বিজয়) ১,২৮০ মিটার উচ্চতাবিশিষ্ট সর্বোচ্চ শৃঙ্গ।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছকে B অঞ্চলটির ভূ-প্রকৃতি কোন শ্রেণির ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

