'চিত্র-২' এ নির্দেশিত বৃষ্টিপাত বাংলাদেশে সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: 'চিত্র-২' এ নির্দেশিত বৃষ্টিপাত যথাক্রমে শৈলোৎক্ষেপ ও ঘূর্ণি বৃষ্টিপাত। এদের মধ্যে বাংলাদেশে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে উঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে (Windward slope) বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে আগত মৌসুমি বায়ু মেঘালয় পাহাড়ে বাধা পেয়ে বাংলাদেশের সিলেট এলাকায় প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। অপরদিকে, কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে জলভাগের উপর থেকে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ এবং স্থলভাগের উপর থেকে শুষ্ক শীতল বায়ু ঐ একই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। শীতল বায়ু ভারী বলে উষ্ণ বায়ু শীতল বায়ুর উপর ধীরে ধীরে উঠতে থাকে। জলভাগের উপর থেকে আসা উষ্ণ বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে। ঐ বায়ু শীতল বায়ুর উপরে উঠলে তার ভেতরে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণি বৃষ্টিপাত বলে। এই বৃষ্টিপাত সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। মধ্য ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে এরূপ বৃষ্টিপাত হতে দেখা যায়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'চিত্র-২' এ নির্দেশিত বৃষ্টিপাত বাংলাদেশে সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

