'A [গণিত] ও 'C [গণিত] নদীর মধ্যে কোনটি বৈদেশিক বাণিজ্যে ভূমিকা রাখে? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে উল্লিখিত 'A [গণিত] ও 'C [গণিত] নদীদ্বয় হলো যথাক্রমে ব্রহ্মপুত্র ও কর্ণফুলী। এ দুটি নদীর মধ্যে কর্ণফুলী নদী বৈদেশিক বাণিজ্যে বিশেষ ভূমিকা রাখে। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। এ নদী দেশের যোগাযোগ ব্যবস্থা, সেচ ও মৎস্য শিকার প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অন্যদিকে, কর্ণফুলী নদী যোগাযোগ ব্যবস্থা, সেচ ও মৎস্য শিকার প্রভৃতির পাশাপাশি কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। যা দিয়ে এ অঞ্চলের বিভিন্ন শিল্পকারখানার বিদ্যুৎশক্তির চাহিদা মিটানো হয়। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম সমুদ্রবন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এ বন্দরের মাধ্যমে দেশের প্রায় ৯৭ ভাগ আমদানি-রপ্তানি কার্যক্রম সংঘটিত হয় যা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে। বাংলাদেশের কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে যে পানিবিদ্যুৎ উৎপাদন করা হয়েছে তা দেশের শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনেকাংশে মিটাতে সক্ষম হয়েছে এবং এ নদীর মাধ্যমে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক হয়েছে। সুতরাং সামগ্রিক দিক বিবেচনায় বলা যায়, কর্ণফুলী নদী বৈদেশিক বাণিজ্যে বিশেষ ভূমিকা রাখে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'A ও 'C নদীর মধ্যে কোনটি বৈদেশিক বাণিজ্যে ভূমিকা রাখে? তোমার মতাম…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

