দৃশ্যকল্প '১' ও '২' এর দুর্যোগদ্বয়ের মধ্যে কোনটি ভূমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প ১ ও ২ এর দুর্যোগ দুটি হলো যথাক্রমে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এ দুটির মধ্যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ভূমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। ভূমিকম্প মূলত ভূত্বকের কম্পন। তাই এটি ভূত্বকে ফাটল সৃষ্টি করতে পারে, অবকাঠামোর পরিবর্তন ঘটাতে পারে কিন্তু ভূমির উর্বরতার সাথে এর কোনো সম্পর্ক নেই। ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুত্বকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এ অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেশিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। এর উপরিভাগ ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যা লোহা ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। নিম্নভাগ আয়রন অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। সুতরাং বলা যায়, ভূমির উর্বরতা বাড়াতে অগ্ন্যুৎপাতই কেবল সহায়ক হতে পারে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প '১' ও '২' এর দুর্যোগদ্বয়ের মধ্যে কোনটি ভূমির উর্বরতা বৃদ্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

