চিত্রের MN ও PQ রেখার মাধ্যমে কোনো দেশের অবস্থান নির্ণয় করা যাবে কিনা? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।
উত্তর: চিত্রে PQ মূল মধ্যরেখা এবং MN নিরক্ষরেখা। কোনো স্থানের অবস্থান জানার জন্য অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করা জরুরি। অক্ষাংশ নির্ণয় করা হয় নিরক্ষরেখা থেকে এবং দ্রাঘিমাংশ নির্ণয় করা হয় মূলমধ্যরেখা থেকে। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ ৩৬০°। অক্ষাংশ নির্ণয় করার জন্য গ্লোবটিকে আমরা যদি মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কেটে নেই তাহলে এর মধ্যে আমরা ঠিক মধ্যবিন্দু পাব। এখন যদি আমরা কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করতে চাই তাহলে সেই মধ্যবিন্দুর সঙ্গে নিরক্ষরেখার (০°) পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় তা নির্ণয় করতে হবে। এই কোণই হলো কাঙ্খিত স্থানটির অক্ষাংশ। যেমন- নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত বাংলাদেশের অক্ষাংশ উত্তর অক্ষাংশ, তথা বাংলাদেশ ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশে অবস্থিত। অপরদিকে, যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণমেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। গ্রিনিচের দ্রাঘিমা ০°। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিম কোণে স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের দ্রাঘিমা বলে। আমরা জানি, পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ ৩৬০°। মূল মধ্যরেখা, এই ৩৬০° কে ১° অন্তর অন্তর মোট দুই ভাগে ভাগ করে পূর্বে ও পশ্চিমে ১৮০° করে ভাগ করেছে। যেমন-বাংলাদেশ ৮৮°১' থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমার অবস্থিত। সুতরাং বলা যায়, PQ ও MN অর্থাৎ মূলমধ্যরেখা ও নিরক্ষরেখা ব্যবহার করে যেকোনো দেশের অবস্থান নির্ণয় করা যাবে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
চিত্রের MN ও PQ রেখার মাধ্যমে কোনো দেশের অবস্থান নির্ণয় করা যাবে কি…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

