'B [গণিত] ও 'C [গণিত] স্তরের মধ্যে কোনটি জীবের বেঁচে থাকার জন্য অধিক গুরুত্বপূর্ণ? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: ছকে উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] যথাক্রমে স্ট্রাটোমণ্ডল ও ট্রপোমণ্ডল। স্তর দুটির মধ্যে ট্রপোমণ্ডল স্তরটি জীবের বেঁচে থাকার জন্য অধিক গুরুত্বপূর্ণ। স্ট্রাটোমণ্ডল স্তরে ওজোন ( [গণিত] ) গ্যাসের পরিমাণ বেশি থাকে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি (Ultraviolate rays) শুষে নেয়। ধীরে ধীরে তাপমাত্রা ৪° সেলিসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনোরকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক। ঝড়বৃষ্টি থাকে না বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে। অপরদিকে, ট্রপোমণ্ডল স্তরে মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ( [গণিত] ) ও নাইট্রোজেন ( [গণিত] ) সহ অন্যান্য সব বায়ুমণ্ডলীয় উপাদান বিদ্যমান। বৃষ্টিপাতের জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্প এই স্তরেই পাওয়া যায়, যা মানুষ ও উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয়। বায়ুর উপর-নিচ উঠানামা এই স্তরে লক্ষ করা যায়, যার দরুন তাপের ভারসাম্য বজায় থাকে। এই স্তরে মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, কুয়াশা, ঝড় ইত্যাদি সবকিছুই ঘটে থাকে। পরিশেষে বলা যায়, ট্রপোমণ্ডল মানুষ ও জীবজন্তুর বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয়। তাই এ স্তরটি জীবজগতের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'B ও 'C স্তরের মধ্যে কোনটি জীবের বেঁচে থাকার জন্য অধিক গুরুত্বপূর…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

