ছকে বর্ণিত 'P [গণিত] ভূমিরূপটি বর্ণনা কর।
উত্তর: ছকের 'P [গণিত] চিহ্নিত ভূমিরূপটি হলো মহীসোপান। পৃথিবীর মহাদেশসমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপ সমুদ্রের উপকূলরেখা হতে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার। এর গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার। এটি ১° কোণে সমুদ্রের তলদেশে নিমজ্জিত থাকে। মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে। মহীসোপানের বিস্তৃতি সর্বত্র সমান নয়। উপকূলভাগের বন্ধুরতার উপর এর বিস্তৃতি নির্ভর করে। উপকূল যদি বিস্তৃত সমভূমি হয়, তবে মহীসোপান অধিক প্রশস্ত হয়। মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান সংকীর্ণ হয়। উদ্দীপকের 'P [গণিত] ভূমিরূপের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে সর্বোচ্চ গভীরতা ১৫০। যা মহীসোপান ভূমিরূপকে নির্দেশ করে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছকে বর্ণিত 'P ভূমিরূপটি বর্ণনা কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

