ভূ-প্রাকৃতিক অঞ্চল হিসেবে 'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত স্থান দুটির মধ্যে কোনটিতে অধিক ফসল উৎপাদিত হয়? তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত অঞ্চলদ্বয় হলো প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত। এদের মধ্যে 'C [গণিত] চিহ্নিত অঞ্চল অর্থাৎ সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কৃষি দ্রব্য উৎপাদনের জন্য অধিকতর উপযোগী। বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অন্তর্ভুক্ত। এসব অঞ্চলের মাটি ধূসর ও লালচে বর্ণের। অন্যদিকে, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট-বড় নদী, বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমতলভূমির ওপর দিয়ে এ নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এ অঞ্চলে বিক্ষিপ্তভাবে অসংখ্য জলাভূমি ও নিম্নভূমি ছড়িয়ে আছে। এর কিছুসংখ্যক পরিত্যক্ত অশ্বখুরাকৃতি নদীখাত। স্থানীয়ভাবে এগুলোকে বিল, ঝিল ও হাওড় বলে। এদের মধ্যে চলন বিল, মাদারীপুর বিল ও সিলেট অঞ্চলের হাওড়সমূহ বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, খুলনা প্রভৃতি এ অঞ্চলের অন্তর্গত। তাই এ অঞ্চলের ভূমি কৃষি উপযোগী। সুতরাং 'C [গণিত] চিহ্নিত অঞ্চল অর্থাৎ সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলই কৃষিজাত দ্রব্য উৎপাদনের জন্য অধিকতর উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ভূ-প্রাকৃতিক অঞ্চল হিসেবে 'B ও 'C চিহ্নিত স্থান দুটির মধ্যে কোনটি…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

