'X [গণিত] গতির কারণে ২১ এ জুন উত্তর গোলার্ধে যে ঋতু বিরাজ করে, উক্ত তারিখে দক্ষিণ গোলার্ধে কি ঐ একই ঋতু বিরাজ করবে? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: 'X [গণিত] স্থানটি উত্তর গোলার্ধে এবং 'Y [গণিত] স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ২১ জুন পৃথিবীর বার্ষিক গতির কারণে এ দুটি স্থানে একই ঋতু বিরাজ করবে না। ২১ মার্চের পর থেকে পৃথিবী তার নিজ কক্ষপথে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে উত্তর মেরু ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে। এর সঙ্গে সঙ্গে যত দিন যায় তত উত্তর মেরুতে আলোকিত অংশ বাড়তে থাকে। এভাবে ২১ জুনে গিয়ে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে। ফলে ২১ জুন উত্তর গোলার্ধে বড় দিন এবং ছোট রাত হয়। ঐ দিনই সূর্যের উত্তরায়ণের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য দক্ষিণ দিকে আসতে থাকে। দিন বড় হওয়ার কারণে উত্তর গোলার্ধে ২১ জুনের দেড় মাস পূর্ব থেকেই গ্রীষ্মকাল শুরু হয় এবং পরের দেড় মাস পর্যন্ত গ্রীষ্মকাল স্থায়ী হয়। এই সময়ে দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থা দেখা যায় অর্থাৎ শীতকাল অনুভূত হয়। এ সময় সূর্য হেলে থাকার কারণে এ গোলার্ধে সূর্য কম সময় ধরে কিরণ দেয়। ফলে দিন ছোট এবং রাত বড় হয়। দিনে ভূপৃষ্ঠ যতটুকু উত্তপ্ত হয়, রাতে তাপ বিকিরণের ফলে তা ঠান্ডা হয়ে যায়। এখানে তখন শীতের আবহাওয়া বিরাজ করে। দক্ষিণ গোলার্ধে এ সময়কে শীতকাল বলে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ২১ জুন X ও Y স্থান দুটিতে একই ঋতু বিরাজ করবে না।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'X গতির কারণে ২১ এ জুন উত্তর গোলার্ধে যে ঋতু বিরাজ করে, উক্ত তারিখ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

