চিত্রের 'I [গণিত] ও 'K [গণিত] স্তর দুটির মধ্যে কোন স্তরটি জীবজগতের বাস উপযোগী? তোমার মতামত দাও।
উত্তর: চিত্রে 'I [গণিত] হলো ট্রপোমণ্ডল এবং 'K [গণিত] হলো মেসোমণ্ডল। এ দু'স্তরের মধ্যে ট্রপোমণ্ডল স্তরটি জীবজগতের বাস-উপযোগী বলে আমি মনে করি। স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোমণ্ডল বলে। মোসোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। যা ৮৩° সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। মেসোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে। মহাকাশ থেকে সেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই এই স্তরের মধ্যে এসে পুড়ে যায়। তাই এ স্তরটি জীবজগতের বাসোপযোগী নয়। অপরদিকে, ট্রপোমণ্ডল স্তরে মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ( [গণিত] ) ও নাইট্রোজেন ( [গণিত] ) সহ অন্যান্য সব বায়ুমণ্ডলীয় উপাদান বিদ্যমান।বৃষ্টিপাতের জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্প এই স্তরেই পাওয়া যায়, যা মানুষ ও উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয়। বায়ুর উপর-নিচ উঠানামা এই স্তরে লক্ষ করা যায়, যার দরুন তাপের ভারসাম্য বজায় থাকে। এই স্তরে মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, কুয়াশা, ঝড় ইত্যাদি সবকিছুই ঘটে থাকে। পরিশেষে বলা যায়, ট্রপোমণ্ডল জীবজগতের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী স্তর।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
চিত্রের 'I ও 'K স্তর দুটির মধ্যে কোন স্তরটি জীবজগতের বাস উপযোগী? …
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

