রাকিবের আলোচিত বিষয়টির পরিধি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে রাকিবের আলোচিত বিষয়টি হলো ভূগোল। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা-ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয়- যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণিবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে বিজ্ঞানের উত্তরোত্তর উন্নতির ফলে পৃথিবী সম্পর্কিত বিষয়গুলো জানার আগ্রহ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। স্থান ও কালভেদে মানুষ ও পরিবেশের সাথে আন্তঃসম্পর্কের বিষয় ভূগোলের প্রধান উপাদান। এছাড়া মানবীয় যেসব কর্মকাণ্ড; যেমন- জনসংখ্যা বৃদ্ধি, অভিগমন, জন্মহার, মৃত্যুহার প্রভৃতি যা জনসংখ্যা ভূগোলের মাধ্যমে জানতে পারি। রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়। এভাবে প্রতিটি বিষয় সম্পর্কে তথ্যবহুল ধারণা পেতে হলে স্ব স্ব বিষয়সংক্রান্ত ভূগোল পাঠ অত্যন্ত জরুরি। যা ভূগোলের পরিধির ব্যাপকতা আরও বাড়িয়ে দিয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রাকিবের আলোচিত বিষয়টির পরিধি বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

