উদ্দীপকের দ্বিতীয় দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় দুর্যোগটি হলো ঘূর্ণিঝড়। নিচে ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ ব্যাখ্যা করা হলো- ঘূর্ণিঝড় সৃষ্টি হয় গভীর সমুদ্রে। এ প্রাকৃতিক দুর্যোগটি সৃষ্টির প্রধান কারণ হলো নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। ঘূর্ণিঝড় সৃষ্টি হতে সাগরের তাপমাত্রা ২৭° সেলসিয়াসের বেশি হতে হয়। সাগরে বাষ্পীভবনে সৃষ্ট বাষ্প উপরে জলকণায় পরিণত হলে তা সুপ্ততাপ ছেড়ে দেয় যা বাষ্পীভবন বাড়িয়ে দেয়। আবার এ সুপ্ততাপের প্রভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিম্নচাপের সৃষ্টি করে। নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের বাতাস সেখানে ধাবিত হয়, যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে এবং ঘূর্ণিঝড় সৃষ্টি করে। এ প্রক্রিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড়ে বাতাসের বেগ অনেক বেশি। তবে বাতাসের বেগ ঘণ্টায় ৬৩ কিলোমিটার বা তার বেশি হলে তাকে ঘূর্ণিঝড় হিসেবে গণ্য করা হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

