রানার পর্যবেক্ষণকৃত দুর্যোগের পরবর্তী ব্যবস্থা কী হবে? বিশ্লেষণ কর।
উত্তর: ঘরানার পর্যবেক্ষণকৃত দুর্যোগটি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, তবে কিছু পদক্ষেপ গ্রহণ করলে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়। সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ম মেনে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা তৈরি করা। আমাদের দেশে বিশেষ করে শহরাঞ্চলে যে সকল বড় বড় দালানকোঠা তৈরি করা হয়, সেখানে অবশ্যই ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা থাকতে হবে। রানার পর্যবেক্ষণকৃত দুর্যোগের অর্থাৎ ভূমিকম্পের পরবর্তী ব্যবস্থা সম্পর্কে নিচে আলোচনা করা হলো- i. ভূমিকম্পে আগত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি গুরুতর আহতদের হাসপাতালে নিতে হবে। ii. চিকিৎসার ক্ষেত্রে যার প্রয়োজন বেশি তাকে অগ্রাধিকার দিতে হবে। iii. পানি, ইলেকট্রিসিটি, গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হলে সরবরাহ বন্ধ করতে হবে। iv. ক্ষতিগ্রস্ত বিল্ডিং, সমুদ্র উপকূল থেকে দূরে থাকতে হবে। V. দ্রুত ত্রাণ কাজের জন্য বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট, যোগাযোগের জন্য মোবাইল ফোন ইত্যাদি সব রকমের ব্যবস্থা রাখতে হবে। vi. সরকারিভাবে অগ্রাধিকার এর ভিত্তিতে এ কাজগুলো সম্পাদন করতে হবে। vii. বড় ভূমিকম্প হলে আফটার শক হিসেবে আরো ভূমিকম্প হতে পারে, সেজন্য প্রস্তুত থাকতে হবে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রানার পর্যবেক্ষণকৃত দুর্যোগের পরবর্তী ব্যবস্থা কী হবে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

