রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়- ব্যাখ্যা কর।
উত্তর: প্লাস্টিক একটি কৃত্রিম পলিমার। বেশিরভাগ প্লাস্টিক রাসায়নিকভাবে অনেকটাই নিষ্ক্রিয়। তাই বাতাসের জলীয়বাষ্প ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না এবং ক্ষয়প্রাপ্ত হয় না। এজন্যই প্লাস্টিক পচে না। কিন্তু রাবার একটি পচনশীল দ্রব্য। এটি দীর্ঘদিন রেখে দিলে ধীরে ধীরে তা নষ্ট হয়ে যায়। কারণ রাবার দীর্ঘদিন রেখে দিলে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এছাড়া ওজোন (O₃) এর সাথে বিক্রিয়া করে যার ফলে রাবার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। তাই রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায়। সুতরাং রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়- ব্যাখ্যা কর।
উত্তর

