পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে গোলীয় দর্পণ বসানো থাকে কেন?
উত্তর: পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়। অনেক সময় এমনও অদৃশ্য বাঁক থাকে যে পরবর্তী রাস্তাটি প্রায় ৯০° কোণে থাকে। ফলে গাড়ি চালনার সময় সামনের রাস্তা দিয়ে চলন্ত গাড়ির অবস্থান দেখা যায় না। এ কারণে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা বিপদজনক। রাস্তার বাঁকের কাছাকাছি এসে স্ট্যান্ডের সাথে স্থাপিত দর্পণের দিকে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ির অবস্থান সহজেই দেখা যায় এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে। তাই পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে গোলীয় দর্পণ বসানো থাকে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে গোলীয় দর্পণ বসানো থাকে কেন?
উত্তর

