ফসল উৎপাদনের জন্য উল্লিখিত 'B [গণিত] , 'C [গণিত] এবং 'D [গণিত] মাটিগুলোর মধ্যে কোনটি উপযোগী যুক্তিসহ মত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] এবং 'D [গণিত] দ্বারা পলি মাটি, কাদা মাটি এবং দোআঁশ মাটি দেখানো হয়েছে। এগুলোর মধ্যে ফসল উৎপাদনের জন্য দোআঁশ মাটি বেশি উপযোগী। নিচে যুক্তিসহ মতামত তুলে ধরা হলো- দোআঁশ মাটিতে বালু, পলি ও কাদা কণার পাশাপাশি জৈব পদার্থের পরিমাণও বেশি থাকে। জৈব পদার্থ মাটির উর্বরতা বাড়ায় এবং উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে। দোআঁশ মাটিতে পানি ধারণ ক্ষমতা ভালো থাকে। এ কারণে মাটিতে পর্যাপ্ত পানি থাকে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। এ মাটিতে বাতাস চলাচলের ব্যবস্থা ভালো থাকার কারণে অক্সিজেনের সরবরাহ বজায় থাকে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত রাখতে এ উপাদানটি শিকড়ের জন্য প্রয়োজনীয়। এছাড়া দোআঁশ মাটির pH মান নিরপেক্ষ থাকে। এ কারণে মাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যায় না। অন্যদিকে পলি মাটিতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকলেও পানি ধারণ ক্ষমতা দোআঁশ মাটি থেকে কম থাকে। এছাড়া কাদা মাটিতে সহজে পানি নিষ্কাশিত না হওয়ায় সামান্য বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ফসলাদি বা উদ্ভিদের মূলে পচন ধরে। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ফসল উৎপাদনের জন্য অন্যান্য মাটি থেকে দোআঁশ মাটি বেশি উপযোগী।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ফসল উৎপাদনের জন্য উল্লিখিত 'B , 'C এবং 'D মাটিগুলোর মধ্যে কোনটি …
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

