কীভাবে মাটি সংরক্ষণ করা যায়?
উত্তর: মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হলো মাটিতে বেশি করে গাছ লাগানো। জৈব সারে উপস্থিত উপাদান ও হিউমাস পানি শোষণ করতে সক্ষম হওয়ায় অল্প বৃষ্টিপাতে মাটির ক্ষয়রোধ করা যায়। তাই জমিতে রাসায়নিক সারের পরিবর্তে যতটুকু সম্ভব জৈব সার ব্যবহার করা উচিত। একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল চাষ করেও মাটির ক্ষয় রোধ করা যায়। নদীর পাড়ে কলমি, ধনচে ইত্যাদি গাছ লাগিয়ে মাটির ক্ষয়সাধন রোধ করা যায়। এছাড়া নদী অধিক খরস্রোতা হলে নদীর পাড়ে বালুর বস্তা ফেলে বা কংক্রিটের তৈরি ব্লক দিয়েও নদী ভাঙনের হাত থেকে মাটি সংরক্ষণ করা যায়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
কীভাবে মাটি সংরক্ষণ করা যায়?
উত্তর

