মাথার আঘাত ও বুকের ব্যথার চিকিৎসা পদ্ধতি ভিন্ন প্রকৃতির- তোমার মতমত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মাথার আঘাতের এবং বুকে ব্যথার জন্য চিকিৎসা পদ্ধতি দুটি হলো সিটি স্ক্যান ও ইসিজি পরীক্ষা। নিচে চিকিৎসার এ দুটি পরীক্ষা ভিন্ন প্রকৃতি হওয়ার কারণ বিশ্লেষণ করা হলো- সিটি স্ক্যানের মাধ্যমে শরীরের ভেতরের নিখুঁত ছবি পাওয়া যায়। ফলে দেহের ভিতরে থাকা বিভিন্ন রোগ নির্ণয়ে এ পরীক্ষাটি বিশেষ ভূমিকা পালন করে। দেহে ক্যানসার বা টিউমার শনাক্তকরণ, মস্তিষ্কের কোনো রোগ বা রক্তক্ষরণ হয়েছে কি না তা নির্ণয়, কিডনির পাথর শনাক্তকরণ, পিত্তথলি, লিভার বা অগ্নাশয়ের রোগ নির্ণয়, ফুসফুসের রোগ নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে সিটি স্ক্যান পরীক্ষাটি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসিজির মাধ্যমে মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ করা যায়। সাধারণত কোনো রোগের কারণ হিসেবে বুকের ধড়ফড়ানি, অনিয়মিত বা দ্রুত হৃৎস্পন্দন, বুকে ব্যথা ইত্যাদি সমস্যার কারণে ইসিজি করা হয়। হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন, হার্ট অ্যাটাক, হৃৎপিণ্ডের আকার বড় প্রভৃতি বিরূপ অবস্থার জন্য ইসিজি করা হয়। এছাড়া শরীরের নিয়মিত চেক আপ করার জন্য এবং বড় অপারেশনের আগে ইসিজি করা হয়। সুতরাং বলা যায়, রোগ শনাক্তকরণের ধরন আলাদা হওয়ার কারণে সিটি স্ক্যান ও ইসিজি পরীক্ষা দুটি ভিন্ন প্রকৃতির।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মাথার আঘাত ও বুকের ব্যথার চিকিৎসা পদ্ধতি ভিন্ন প্রকৃতির- তোমার মতমত…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

