শরীরের বিভিন্ন অংশের ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি অতীব গুরুত্বপূর্ণ কেন- ব্যাখ্যা কর।
উত্তর: ফিজিওথেরাপি হলো একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। এ চিকিৎসা ব্যবস্থায় একজন ফিজিওথেরাপি চিকিৎসক স্বতন্ত্রভাবে রোগীর রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করে থাকেন। শরীরে কিছু রোগ আছে যেগুলো শুধু ওষুধ দিয়ে নিরাময় করা সম্ভব নয়। বিশেষ করে যেসব রোগের উৎস বিভিন্ন অঙ্গ সংযোগস্থলের সমস্যা সেসব ক্ষেত্রে ওষুধের ভূমিকা তুলনামূলক কম। যেমন- বাত, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, আঘাতজনিত ব্যথা, হাড় ক্ষয়জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, প্যারালাইসিস, খেলাধূলা সংক্রান্ত আঘাত ইত্যাদি। শরীরের এসব অংশের ব্যথায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসায় ফিজিওথেরাপি অতীব গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শরীরের বিভিন্ন অংশের ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি অতীব গুরুত্বপূর্ণ কেন- ব্যাখ্যা কর।
উত্তর

