শেয়ারFacebookWhatsApp

মাথায় আঘাতে জন্য জহির সাহেবের কোন পরীক্ষা দেওয়া হয়েছে বর্ণনা কর।

উত্তর: মাথায় আঘাতের জন্য জহির সাহেবের সিটি স্ক্যান পরীক্ষা দেওয়া হয়েছে। নিচে সিটি স্ক্যান পরীক্ষাটি বর্ণনা করা হলো- সিটি স্ক্যানের সাহায্যে ত্রিমাত্রিক বস্তুর একটি ফালির বা দ্বিমাত্রিক অংশের প্রতিবিম্ব তৈরি করা হয়। এ যন্ত্রে একটি এক্স-রে টিউব রোগীর শরীরকে বৃত্তাকারে ঘুরে এক্স-রে নির্গত করতে থাকে এবং অন্য পাশে ডিটেকটর প্রতিবিম্ব গ্রহণ করতে থাকে। প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য অনেক সময় রোগীর শরীরে বিশেষ Contrast দ্রব্য ইনজেকশন করা হয়। বৃত্তাকারে চারপাশের এক্স-রে প্রতিবিম্ব পাওয়ার পর কম্পিউটার দিয়ে সেগুলো বিশ্লেষণ করে সমন্বয় করা হয় এবং একটি পরিপূর্ণ ফালির অভ্যন্তরীণ গঠন পাওয়া যায়। একটি ফালির ছবি নেওয়ার পর সিটি স্ক্যান করার যন্ত্রে রোগীকে একটুখানি সামনে সরিয়ে পুনরায় বৃত্তাকার চারদিক থেকে এক্স-রে প্রতিচ্ছবি গ্রহণ করে। সেগুলো বিশ্লেষণ করে দ্বিতীয় আরেকটি ফালির অভ্যন্তরীণ গঠনটির একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করে। এরপর ছবিগুলোকে একত্রিত করে রোগীর শরীরের ভেতরের একটি ত্রিমাত্রিক প্রতিচ্ছবি তৈরি করা হয়। যার সাহায্যে কোনো বস্তুর অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা সহজ হয়।

SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

মাথায় আঘাতে জন্য জহির সাহেবের কোন পরীক্ষা দেওয়া হয়েছে বর্ণনা কর।

উদ্দীপক

মি. জহির বাস দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পেলেন। তার বড় ভাই বুকে তীব্র ব্যথা অনুভব করলেন। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ভিন্ন ভিন্ন পরীক্ষা দিলেন।

Mymensingh · 2024

উত্তর

মৌলিক পদার্থের নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন হলে তাকে সেই মৌলিক পদার্থের আইসোটোপ বলে।

উত্তর

ফিজিওথেরাপি হলো একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। এ চিকিৎসা ব্যবস্থায় একজন ফিজিওথেরাপি চিকিৎসক স্বতন্ত্রভাবে রোগীর রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করে থাকেন। শরীরে কিছু রোগ আছে যেগুলো শুধু ওষুধ দিয়ে নিরাময় করা সম্ভব নয়। বিশেষ করে যেসব রোগের উৎস বিভিন্ন অঙ্গ সংযোগস্থলের সমস্যা সেসব ক্ষেত্রে ওষুধের ভূমিকা তুলনামূলক কম। যেমন- বাত, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, আঘাতজনিত ব্যথা, হাড় ক্ষয়জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, প্যারালাইসিস, খেলাধূলা সংক্রান্ত আঘাত ইত্যাদি। শরীরের এসব অংশের ব্যথায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসায় ফিজিওথেরাপি অতীব গুরুত্বপূর্ণ।

উত্তর

মাথায় আঘাতের জন্য জহির সাহেবের সিটি স্ক্যান পরীক্ষা দেওয়া হয়েছে। নিচে সিটি স্ক্যান পরীক্ষাটি বর্ণনা করা হলো- সিটি স্ক্যানের সাহায্যে ত্রিমাত্রিক বস্তুর একটি ফালির বা দ্বিমাত্রিক অংশের প্রতিবিম্ব তৈরি করা হয়। এ যন্ত্রে একটি এক্স-রে টিউব রোগীর শরীরকে বৃত্তাকারে ঘুরে এক্স-রে নির্গত করতে থাকে এবং অন্য পাশে ডিটেকটর প্রতিবিম্ব গ্রহণ করতে থাকে। প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য অনেক সময় রোগীর শরীরে বিশেষ Contrast দ্রব্য ইনজেকশন করা হয়। বৃত্তাকারে চারপাশের এক্স-রে প্রতিবিম্ব পাওয়ার পর কম্পিউটার দিয়ে সেগুলো বিশ্লেষণ করে সমন্বয় করা হয় এবং একটি পরিপূর্ণ ফালির অভ্যন্তরীণ গঠন পাওয়া যায়। একটি ফালির ছবি নেওয়ার পর সিটি স্ক্যান করার যন্ত্রে রোগীকে একটুখানি সামনে সরিয়ে পুনরায় বৃত্তাকার চারদিক থেকে এক্স-রে প্রতিচ্ছবি গ্রহণ করে। সেগুলো বিশ্লেষণ করে দ্বিতীয় আরেকটি ফালির অভ্যন্তরীণ গঠনটির একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করে। এরপর ছবিগুলোকে একত্রিত করে রোগীর শরীরের ভেতরের একটি ত্রিমাত্রিক প্রতিচ্ছবি তৈরি করা হয়। যার সাহায্যে কোনো বস্তুর অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা সহজ হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মাথার আঘাতের এবং বুকে ব্যথার জন্য চিকিৎসা পদ্ধতি দুটি হলো সিটি স্ক্যান ও ইসিজি পরীক্ষা। নিচে চিকিৎসার এ দুটি পরীক্ষা ভিন্ন প্রকৃতি হওয়ার কারণ বিশ্লেষণ করা হলো- সিটি স্ক্যানের মাধ্যমে শরীরের ভেতরের নিখুঁত ছবি পাওয়া যায়। ফলে দেহের ভিতরে থাকা বিভিন্ন রোগ নির্ণয়ে এ পরীক্ষাটি বিশেষ ভূমিকা পালন করে। দেহে ক্যানসার বা টিউমার শনাক্তকরণ, মস্তিষ্কের কোনো রোগ বা রক্তক্ষরণ হয়েছে কি না তা নির্ণয়, কিডনির পাথর শনাক্তকরণ, পিত্তথলি, লিভার বা অগ্নাশয়ের রোগ নির্ণয়, ফুসফুসের রোগ নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে সিটি স্ক্যান পরীক্ষাটি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসিজির মাধ্যমে মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ করা যায়। সাধারণত কোনো রোগের কারণ হিসেবে বুকের ধড়ফড়ানি, অনিয়মিত বা দ্রুত হৃৎস্পন্দন, বুকে ব্যথা ইত্যাদি সমস্যার কারণে ইসিজি করা হয়। হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন, হার্ট অ্যাটাক, হৃৎপিণ্ডের আকার বড় প্রভৃতি বিরূপ অবস্থার জন্য ইসিজি করা হয়। এছাড়া শরীরের নিয়মিত চেক আপ করার জন্য এবং বড় অপারেশনের আগে ইসিজি করা হয়। সুতরাং বলা যায়, রোগ শনাক্তকরণের ধরন আলাদা হওয়ার কারণে সিটি স্ক্যান ও ইসিজি পরীক্ষা দুটি ভিন্ন প্রকৃতির।
SSCবিজ্ঞানপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image ফোকাস দূরত্ব OF = f = 5 মিটার।

Mymensingh · 2023

ক
আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি লেখ।
খ
পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে গোলীয় দর্পণ বসানো থাকে কেন?
গ
উদ্দীপকের লেন্সটির ক্ষমতা নির্ণয় কর।
ঘ
উদ্দীপকের লেন্সটি চোখের একটি সমস্যা সমাধানে ব্যবহৃত হয় তা চিহ্নিত করে চিত্র এঁকে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে গোলীয় দর্পণ বসানো থাকে কেন?

পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে গোলীয় দর্পণ বসানো থাকে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি লেখ।

আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
পলিমার কাকে বলে?
খ
রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়- ব্যাখ্যা কর।
গ
A বস্তু সংগ্রহের পদ্ধতি বর্ণনা কর।
ঘ
"উদ্দীপকের তক্ষুদ্বয়ের একটি কৃত্রিম”- উক্তিটির যৌক্তিক বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়- ব্যাখ্যা কর।

রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পলিমার কাকে বলে?

পলিমার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রানা হঠাৎ লক্ষ করল তার পড়ার টেবিলটি নড়ছে। আশেপাশে তাকিয়ে দেখল ঘরের সব জিনিসই দুলছে। সে বুঝতে পারল তার বই এ পড়া এসিড বৃষ্টির মতো এটিও এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ।

Dinajpur · 2023

ক
সুনামি কাকে বলে?
খ
গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ বেড়ে গেছে কেন? ব্যাখ্যা কর।
গ
রানার বইয়ে পড়া দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর।
ঘ
রানার পর্যবেক্ষণকৃত দুর্যোগের পরবর্তী ব্যবস্থা কী হবে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ বেড়ে গেছে কেন? ব্যাখ্যা কর।

গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ বেড়ে গেছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সুনামি কাকে বলে?

সুনামি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।