উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় দুর্যোগের মধ্যে কোনটির জন্য আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হয়- উপর্যুক্ত কারণ উল্লেখ করে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম দুর্যোগটি হলো বন্যা এবং দ্বিতীয় দুর্যোগটি হলো এসিড বৃষ্টি। এ দুইটি দুর্যোগের মধ্যে প্রথম দুর্যোগ অর্থাৎ বন্যার জন্য আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব। নদ-নদীর পানিধারণ ক্ষমতা কমে যাওয়া, নদী ভাঙন ইত্যাদি কারণে বন্যা হয়ে থাকে। নদ-নদীর পানির সীমিত ধারণক্ষমতার কারণে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হয়। ভারী বৃষ্টিপাত, জোয়ারের সময়, মৌসুমি বায়ুর প্রভাব সম্পর্কে স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদরা আগাম পূর্বাভাস এবং সতর্কবাণী দিতে পারে যা বন্যাজনিত ক্ষয়ক্ষতি অনেকটাই কমাতে সাহায্য করে। বন্যাপ্রবণ ও নিচু এলাকার বাসিন্দারা আগাম পূর্বাভাস জেনে আশ্রয়স্থলে আশ্রয় নিতে পারে। অপরদিকে এসিড বৃষ্টি পরিবেশের মারাত্মক ক্ষতি করে। মাটির উর্বরতা নষ্ট করে, ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে উদ্ভিদ ও জলজ প্রাণীর ক্ষতিসাধন করে, জীববৈচিত্র্য নষ্ট ও মানবদেহে মারাত্মক রোগ সৃষ্টি করে। কিন্তু এ মারাত্মক ক্ষতিকর এসিড বৃষ্টি সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ফলে আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। সুতরাং উপযুক্ত আলোচনা থেকে বলা যায়, বন্যা ও এসিড বৃষ্টির মধ্যে বন্যার জন্য আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় দুর্যোগের মধ্যে কোনটির জন্য আগাম প্রস্তুত…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

