ফাহিমের চোখে উল্লিখিত সমস্যা দূরীকরণে কোন ধরনের লেন্স কার্যকর হবে? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ফাহিম রাস্তার দুই পার্শ্বের সাইনবোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিল না অর্থাৎ হ্রস্বদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত। এ ত্রুটি প্রতিকারের জন্য তাকে একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। দূরের বস্তু হতে নির্গত আলোক রশ্মি ফাহিমের চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার সামনের বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে। ফলে সে দূরের বস্তু ভালো দেখতে পায় না। এই সমস্যা দূর করার জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। এই চলমান লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে ক্রিয়া করে। ফলে অসীম দূরত্বের বস্তু হতে নির্গত সমান্তরাল আলোক রশ্মি এই সাহায্যকারী অবতল লেন্স L (চিত্র) এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজনমতো অপসারিত হয় এবং অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনা বা অক্ষিপট R-এর উপর পড়ে। এই অপসারিত রশ্মিগুচ্ছকে পিছনের দিকে বর্ধিত করলে, এরা T বিন্দুতে মিলিত হবে। অতএব চোখ বস্তুটাকে T বিন্দুতে দেখবে এবং T বিন্দুই হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্ব। [চিত্র] সুতরাং, ফাহিমের চোখের ত্রুটি প্রতিকারের জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব ফাহিমের চোখের দীর্ঘতম দূরত্বের সমান।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ফাহিমের চোখে উল্লিখিত সমস্যা দূরীকরণে কোন ধরনের লেন্স কার্যকর হবে? …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, ফাহিমের চোখের ত্রুটি প্রতিকারের জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব ফাহিমের চোখের দীর্ঘতম দূরত্বের সমান।
