উদ্দীপকের A পণ্য তৈরি করার জন্য সুতা কীভাবে সংগ্রহ করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A পণ্যটি রেশম সুতার তৈরি পোশাক, যা রেশম পোকার গুটি বা কোকুন থেকে তৈরি হয়। রেশম পোকার পরিণত কোকুন সাবান পানিতে লোহার কড়াইয়ে সিদ্ধ করা হয়। এতে কোকুন নরম হয়ে যায় এবং উপর থেকে খোসা খুব সহজেই আলাদা হয়ে যায়। খোসা উঠে গেলে তনুর প্রান্ত বা নাল পাওয়া যায়। এই নাল ধরে আস্তে আস্তে টানলে লম্বা আঁশ বা সুতা বেরিয়ে আসে। চিকন বা মিহি সুতার জন্য ৫-৭টি কোকুন নাল এবং মোটা সুতার জন্য ১৫-২০টি কোকুনের নাল একত্র করে চরকার সাহায্যে টানা হয়। নালগুলো একত্রিত করলে এদের গায়ে লেগে থাকা আঠার কারণে একটি আরেকটির সাথে লেগে যায় এবং সুতার গোছা তৈরি হয়। এভাবে উদ্দীপকের A পণ্যটি অর্থাৎ রেশমি পোশাক তৈরি করার জন্য রেশম তনু থেকে রেশম সুতা সংগ্রহ করা হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের A পণ্য তৈরি করার জন্য সুতা কীভাবে সংগ্রহ করা হয়? ব্যাখ্যা…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

