শেয়ারFacebookWhatsApp

(ii) এবং (iii) নং প্রযুক্তির মধ্যে কৃষিক্ষেত্রে কোনটির ভূমিকা অধিক-বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের (ii) নং ও (iii) নং প্রযুক্তি দুটি হলো যথাক্রমে সেল ক্লোনিং ও জীবপ্রযুক্তি। এ দুটি প্রযুক্তির মধ্যে কৃষিক্ষেত্রে জীবপ্রযুক্তির অধিকতর ভূমিকা দেখা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো- i.টিস্যু কালচার : জীবপ্রযুক্তির মাধ্যমে অল্প জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশে বাণিজ্যিকভাবে লাখ লাখ কাঙ্ক্ষিত চারা উৎপাদন সম্ভব হয়েছে। ii.অধিক ফলনশীল উদ্ভিদের জাত সৃষ্টি: কোনো বন্য উদ্ভিদের উৎকৃষ্ট জিন ফসলি উদ্ভিদে প্রতিস্থাপন করে কিংবা জিনের গঠন বা বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। iii.গুণগত মান উন্নয়নে: জীবপ্রযুক্তি প্রয়োগ করে প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্যাদির গঠন, বর্ণ, পুষ্টিগুণ, স্বাদ ইত্যাদি উন্নয়ন করা সম্ভব হয়েছে। iv.সুপার রাইস সৃষ্টি: জীবপ্রযুক্তির মাধ্যমে সুপার রাইস বা গোল্ডেন রাইস নামক এক ধরনের ধান উদ্ভাবন করা হয়েছে। v. ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি: সম্প্রতি স্পেনের একদল গবেষকের উদ্ভাবিত জেনেটিক্যালি মডিফাইড ভুট্টার বীজ এসিডের চাহিদা পূরণ করে। ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও ফলিক এসিড পাওয়া এ ভুট্টা ব্যালেন্স ডায়েটের পাশাপাশি গরিব দেশগুলোর মানুষের অপুষ্টি দূর করবে। vi. স্টেরাইল ইনসেক্ট টেকনিক: পরিবেশ বান্ধব এ প্রযুক্তির মাধ্যমে উন্নত দেশে ফসলের ক্ষতিকর পতঙ্গ নিয়ন্ত্রণ করা হচ্ছে যা ফলনকে অধিক হারে বাড়িয়ে দিয়েছে। vii . ট্রান্সজেনিক উদ্ভিদ: রিকম্বিনেন্ট DNA কৌশল ব্যবহার করে এখন পর্যন্ত ৬০টি উদ্ভিদ প্রজাতির উন্নতি সাধন করা হয়েছে যেগুলো পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী। এ প্রযুক্তিতে চাষ করা উদ্ভিদ যে কোনো পরিবেশকে মোকাবিলা করতে সক্ষম। সুতরাং কৃষিক্ষেত্রে উন্নয়নে জীবপ্রযুক্তি অধিক ভূমিকা রাখে।

SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

(ii) এবং (iii) নং প্রযুক্তির মধ্যে কৃষিক্ষেত্রে কোনটির ভূমিকা অধিক-…

উদ্দীপক

(i) জনাব করিম সাহেব একটি জীব থেকে একটি জিন বহনকারী ডি.এন.এ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীব সৃষ্টি করেন। (ii) একই কোষের অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করে নতুন জীবর উদ্ভব ঘটে। (iii) উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ যেমন মুল, কাণ্ডের মাধ্যমে জীবাণুমুক্ত চারা উৎপাদন করা যায়।

Jessore · 2024

উত্তর

জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব প্রাণী সৃষ্টি করা হয় তাদেরকে ট্রান্সজেনিক প্রাণী বলে।

উত্তর

নিউক্লিয়াসে সুতার মতো অঙ্গাণু হলো ক্রোমোজোম। কোষীয় এ অঙ্গাণুটির প্রধান উপাদান হলো ডিএনএ। এটি জীবের চারিত্রিক বৈশিষ্টের প্রকৃত ধারক যা জিন নামে পরিচিত। আরএনএ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে ডিএনএ-কে সাহায্য করে। ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএকে ধারণ করে বাহক হিসেবে। এ ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএ কে সরাসরি বহন করে পিতা-মাতা থেকে তাদের পরবর্তী বংশধরে নিয়ে যায়। কোষ বিভাজনের মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশগতির এ ধারা অব্যাহত থাকে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়।

উত্তর

উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ বা জিন ক্লোনিং। নিচে কয়েকটি ধাপে সম্পন্ন এ প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- i. প্রথমত দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিনসহ ডিএনএ অণু ও বাহক হিসেবে ব্যাকটেরিয়ার প্লাজমিড DAN পৃথক করা হয়। ii. এ ধাপে প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএকে এক বিশেষ ধরনের এনজাইম দ্বারা খণ্ডিত করা হয়। দাতা ডিএনএ-এর এসব খণ্ডের কোনো একটিতে কাঙ্ক্ষিত জিনটি থাকে। iii. এ ধাপে লাইগেজ নামক এনজাইম দ্বারা দাতা ডিএনএকে প্লাজমিড ডিএনএ এর কর্তিত প্রান্ত দুটির মাঝখানে স্থাপন করা হয়। লাইগেজ এখানে আঠার মতো কাজ করে। ফলে নির্দিষ্ট জিনসহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড সৃষ্টি হয়। এ রিকম্বিনেন্ট প্লাজমিডগুলো এখন দাতা ডিএনএন এর বিভিন্ন খণ্ডিত অংশ বহন করে। iv. এ পর্যায়ে রিকম্বিনেন্ট প্লাজমিডকে ট্রান্সফরমেশন পদ্ধতিতে ব্যাকটেরিয়ায় প্রবেশ করানো হয়। ফলে নতুন জিন নিয়ে উদ্ভাবিত ব্যাকটেরিয়া বা জীব হলো ট্রান্সজেনিক জীব। v.এরপর রিকম্বিনেন্ট প্লাজমিডবাহিত ব্যাকটেরিয়াকে পৃথক করা এবং নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াকে শনাক্ত করা হয়। পরে নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলোর ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয়। আর এটিই হচ্ছে জিন ক্লোনিং। যার ফলে জিনের বহু কপি তৈরি হয়।

উত্তর

উদ্দীপকের (ii) নং ও (iii) নং প্রযুক্তি দুটি হলো যথাক্রমে সেল ক্লোনিং ও জীবপ্রযুক্তি। এ দুটি প্রযুক্তির মধ্যে কৃষিক্ষেত্রে জীবপ্রযুক্তির অধিকতর ভূমিকা দেখা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো- i.টিস্যু কালচার : জীবপ্রযুক্তির মাধ্যমে অল্প জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশে বাণিজ্যিকভাবে লাখ লাখ কাঙ্ক্ষিত চারা উৎপাদন সম্ভব হয়েছে। ii.অধিক ফলনশীল উদ্ভিদের জাত সৃষ্টি: কোনো বন্য উদ্ভিদের উৎকৃষ্ট জিন ফসলি উদ্ভিদে প্রতিস্থাপন করে কিংবা জিনের গঠন বা বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। iii.গুণগত মান উন্নয়নে: জীবপ্রযুক্তি প্রয়োগ করে প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্যাদির গঠন, বর্ণ, পুষ্টিগুণ, স্বাদ ইত্যাদি উন্নয়ন করা সম্ভব হয়েছে। iv.সুপার রাইস সৃষ্টি: জীবপ্রযুক্তির মাধ্যমে সুপার রাইস বা গোল্ডেন রাইস নামক এক ধরনের ধান উদ্ভাবন করা হয়েছে। v. ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি: সম্প্রতি স্পেনের একদল গবেষকের উদ্ভাবিত জেনেটিক্যালি মডিফাইড ভুট্টার বীজ এসিডের চাহিদা পূরণ করে। ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও ফলিক এসিড পাওয়া এ ভুট্টা ব্যালেন্স ডায়েটের পাশাপাশি গরিব দেশগুলোর মানুষের অপুষ্টি দূর করবে। vi. স্টেরাইল ইনসেক্ট টেকনিক: পরিবেশ বান্ধব এ প্রযুক্তির মাধ্যমে উন্নত দেশে ফসলের ক্ষতিকর পতঙ্গ নিয়ন্ত্রণ করা হচ্ছে যা ফলনকে অধিক হারে বাড়িয়ে দিয়েছে। vii . ট্রান্সজেনিক উদ্ভিদ: রিকম্বিনেন্ট DNA কৌশল ব্যবহার করে এখন পর্যন্ত ৬০টি উদ্ভিদ প্রজাতির উন্নতি সাধন করা হয়েছে যেগুলো পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী। এ প্রযুক্তিতে চাষ করা উদ্ভিদ যে কোনো পরিবেশকে মোকাবিলা করতে সক্ষম। সুতরাং কৃষিক্ষেত্রে উন্নয়নে জীবপ্রযুক্তি অধিক ভূমিকা রাখে।
SSCবিজ্ঞানপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image ফোকাস দূরত্ব OF = f = 5 মিটার।

Mymensingh · 2023

ক
আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি লেখ।
খ
পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে গোলীয় দর্পণ বসানো থাকে কেন?
গ
উদ্দীপকের লেন্সটির ক্ষমতা নির্ণয় কর।
ঘ
উদ্দীপকের লেন্সটি চোখের একটি সমস্যা সমাধানে ব্যবহৃত হয় তা চিহ্নিত করে চিত্র এঁকে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image ফোকাস দূরত্ব OF = f = 5 মিটার।

Mymensingh · 2023

ক
আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি লেখ।
খ
পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে গোলীয় দর্পণ বসানো থাকে কেন?
গ
উদ্দীপকের লেন্সটির ক্ষমতা নির্ণয় কর।
ঘ
উদ্দীপকের লেন্সটি চোখের একটি সমস্যা সমাধানে ব্যবহৃত হয় তা চিহ্নিত করে চিত্র এঁকে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে গোলীয় দর্পণ বসানো থাকে কেন?

পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে গোলীয় দর্পণ বসানো থাকে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি লেখ।

আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
পলিমার কাকে বলে?
খ
রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়- ব্যাখ্যা কর।
গ
A বস্তু সংগ্রহের পদ্ধতি বর্ণনা কর।
ঘ
"উদ্দীপকের তক্ষুদ্বয়ের একটি কৃত্রিম”- উক্তিটির যৌক্তিক বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Mymensingh · 2023

ক
পলিমার কাকে বলে?
খ
রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়- ব্যাখ্যা কর।
গ
A বস্তু সংগ্রহের পদ্ধতি বর্ণনা কর।
ঘ
"উদ্দীপকের তক্ষুদ্বয়ের একটি কৃত্রিম”- উক্তিটির যৌক্তিক বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়- ব্যাখ্যা কর।

রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পলিমার কাকে বলে?

পলিমার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রানা হঠাৎ লক্ষ করল তার পড়ার টেবিলটি নড়ছে। আশেপাশে তাকিয়ে দেখল ঘরের সব জিনিসই দুলছে। সে বুঝতে পারল তার বই এ পড়া এসিড বৃষ্টির মতো এটিও এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ।

Dinajpur · 2023

ক
সুনামি কাকে বলে?
খ
গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ বেড়ে গেছে কেন? ব্যাখ্যা কর।
গ
রানার বইয়ে পড়া দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর।
ঘ
রানার পর্যবেক্ষণকৃত দুর্যোগের পরবর্তী ব্যবস্থা কী হবে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রানা হঠাৎ লক্ষ করল তার পড়ার টেবিলটি নড়ছে। আশেপাশে তাকিয়ে দেখল ঘরের সব জিনিসই দুলছে। সে বুঝতে পারল তার বই এ পড়া এসিড বৃষ্টির মতো এটিও এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ।

Dinajpur · 2023

ক
সুনামি কাকে বলে?
খ
গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ বেড়ে গেছে কেন? ব্যাখ্যা কর।
গ
রানার বইয়ে পড়া দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর।
ঘ
রানার পর্যবেক্ষণকৃত দুর্যোগের পরবর্তী ব্যবস্থা কী হবে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ বেড়ে গেছে কেন? ব্যাখ্যা কর।

গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ বেড়ে গেছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সুনামি কাকে বলে?

সুনামি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।