নিউক্লিয়াসের সুতার মতো অঙ্গাণুকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন?
উত্তর: নিউক্লিয়াসে সুতার মতো অঙ্গাণু হলো ক্রোমোজোম। কোষীয় এ অঙ্গাণুটির প্রধান উপাদান হলো ডিএনএ। এটি জীবের চারিত্রিক বৈশিষ্টের প্রকৃত ধারক যা জিন নামে পরিচিত। আরএনএ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে ডিএনএ-কে সাহায্য করে। ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএকে ধারণ করে বাহক হিসেবে। এ ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএ কে সরাসরি বহন করে পিতা-মাতা থেকে তাদের পরবর্তী বংশধরে নিয়ে যায়। কোষ বিভাজনের মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশগতির এ ধারা অব্যাহত থাকে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
নিউক্লিয়াসের সুতার মতো অঙ্গাণুকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন?
উত্তর

