উদ্দীপকের (i) নং প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ বা জিন ক্লোনিং। নিচে কয়েকটি ধাপে সম্পন্ন এ প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- i. প্রথমত দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিনসহ ডিএনএ অণু ও বাহক হিসেবে ব্যাকটেরিয়ার প্লাজমিড DAN পৃথক করা হয়। ii. এ ধাপে প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএকে এক বিশেষ ধরনের এনজাইম দ্বারা খণ্ডিত করা হয়। দাতা ডিএনএ-এর এসব খণ্ডের কোনো একটিতে কাঙ্ক্ষিত জিনটি থাকে। iii. এ ধাপে লাইগেজ নামক এনজাইম দ্বারা দাতা ডিএনএকে প্লাজমিড ডিএনএ এর কর্তিত প্রান্ত দুটির মাঝখানে স্থাপন করা হয়। লাইগেজ এখানে আঠার মতো কাজ করে। ফলে নির্দিষ্ট জিনসহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড সৃষ্টি হয়। এ রিকম্বিনেন্ট প্লাজমিডগুলো এখন দাতা ডিএনএন এর বিভিন্ন খণ্ডিত অংশ বহন করে। iv. এ পর্যায়ে রিকম্বিনেন্ট প্লাজমিডকে ট্রান্সফরমেশন পদ্ধতিতে ব্যাকটেরিয়ায় প্রবেশ করানো হয়। ফলে নতুন জিন নিয়ে উদ্ভাবিত ব্যাকটেরিয়া বা জীব হলো ট্রান্সজেনিক জীব। v.এরপর রিকম্বিনেন্ট প্লাজমিডবাহিত ব্যাকটেরিয়াকে পৃথক করা এবং নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াকে শনাক্ত করা হয়। পরে নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলোর ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয়। আর এটিই হচ্ছে জিন ক্লোনিং। যার ফলে জিনের বহু কপি তৈরি হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের (i) নং প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

