'S [গণিত] ও 'M [গণিত] যন্ত্রের মধ্যে কোনটির অপব্যবহার আমাদের জীবনে অভিশাপ ডেকে আনে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'S [গণিত] ও 'M [গণিত] যন্ত্র দুটি হলো রেডিও ও মোবাইল ফোন। এদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার আমাদের জীবনে অভিশাপ ডেকে আনে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মোবাইল ফোন হলো একটি নিম্ন ক্ষমতার রেডিও ডিভাইস যা একটি ছোট অ্যান্টেনার সাহায্যে একই সাথে রেডিও কম্পাঙ্ক বিকিরণ, প্রেরণ এবং গ্রহণ করে। মোবাইল ফোন ব্যবহারের সময় এ অ্যান্টেনাটি ব্যবহারকারীর মাথার খুব কাছে থাকে। এ নিয়ে পৃথিবীর মানুষ উদ্বিগ্ন যে এ মাইক্রো তরঙ্গের ক্রমাগত ব্যবহারে মস্তিষ্কে ক্যানসারের মতো মরণব্যাধি রোগের সৃষ্টি হতে পারে। আর প্রাপ্ত বয়স্কদের মধ্যে বিকিরণের প্রভাব খুব বেশি না পড়লেও শিশুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এ বিকিরণ শিশুদের মস্তিষ্কের কোষ বিকাশে সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়াও অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে কানে, চোখে ও হাতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা পড়াশুনার প্রতি অমনযোগী হয়ে পড়ে। অতিরিক্ত ব্যবহারের ফলে মানসিক সমস্যাও দেখা দিতে পারে। আবার অতিরিক্ত গেম খেলে মৃত্যুবরণ করেছে এমন ঘটনাও আছে। সুতরাং মোবাইল ফোনের অপব্যবহার বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টির পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক জীবনে অভিশাপ ডেকে আনে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'S ও 'M যন্ত্রের মধ্যে কোনটির অপব্যবহার আমাদের জীবনে অভিশাপ ডেকে …
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

