১নং দৃশ্যকল্পের সমস্যাটির ক্ষতিকর প্রভাব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ১নং দৃশ্যকল্পের সমস্যাটি হলো খরা যা একটি প্রাকৃতিক দুর্যোগ। নিচে খরার ক্ষতিকর প্রভাব বর্ণনা করা হলো- খরার সময় মাটিতে পানির পরিমাণ কমতে কমতে একসময় মাটি পানিশূন্য হয়ে যায়। ফলে মাটিতে ভালোভাবে গাছপালা বা শস্য জন্মানো যায়। এ কারণে খরা হলে ফসল উৎপাদন হ্রাস পায় এবং এটি অনেক সময় দুর্ভিক্ষের কারণও হতে পারে। খরার ফলে শুধু মানুষ নয়, গবাদিপশুর জন্যও খাদ্যসংকট দেখা দেয়। কৃষিনির্ভর শিল্পকারখানায় উৎপাদন কমে যায়, যেটি কর্মসংস্থানের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। খরার কারণে মাটির উর্বরতা কমে যায়। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর) খরার জন্য ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে ১৯৭৮-৭৯ সালে ভয়াবহ খরা হয়েছিল। এক সমীক্ষায় দেখা গেছে, এ খরায় ক্ষতির পরিমাণ ১৯৭৪ সালের ভয়াবহ বন্যার চেয়েও বেশি ছিল। সুতরাং খরার প্রভাবে মানুষসহ অন্যান্য জীবের জীবন দুর্বষহ হয়ে ওঠে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
১নং দৃশ্যকল্পের সমস্যাটির ক্ষতিকর প্রভাব বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

