গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে কোন চিত্রের সংযোগ সুবিধাজনক? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: চিত্র-'ক' এর বর্তনীটি একটি সমান্তরাল বর্তনী এবং চিত্র-'খ' এর বর্তনীটি একটি সিরিজ বর্তনী। গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে 'ক' বর্তনী তথা সমান্তরাল বর্তনী বেশি সুবিধাজনক। নিচে এর সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- আমরা জানি, সিরিজ সংযোগে একই বিদ্যুৎ প্রবাহ দুটি বাল্বের মধ্যদিয়ে প্রবাহিত হয়। একটি বাল্ব বিদ্যুৎপ্রবাহে যতটুকু বাধা দেয়, দুটি বাল্ব তার চেয়ে বেশি বাধা দেয়। তাই একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলে দুটি বাল্ব তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলে। চিত্র-'খ' এর সিরিজ বর্তনীর দুটি বাল্ব এর একটি বাল্ব ফিউজ হয়ে গেলে সমস্ত বর্তনীর মধ্যদিয়েই বিদ্যুৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে অপর বাল্বটি জ্বলে না। আবার সুইচ অন করলে একই সাথে দুটি বাল্ব জ্বলে ওঠে। সুইচ অফ করলে একই সাথে দুটি বাল্ব নিভে যাবে। বাল্ব দুটিকে পৃথকভাবে জ্বালানো বা নিভানো যায় না। অপরদিকে, চিত্র-'ক' এর সমান্তরাল বর্তনীটির বাল্বগুলোর সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি বাল্বের মধ্যদিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই সমান্তরাল বর্তনীর একটি বাল্ব ফিউজ হলেও অন্য বাল্বটি জ্বলে। প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো ও নেভানো যায়। প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ সমান্তরাল বর্তনীর প্রতিটি বাল্বই বিদ্যুৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চালকশক্তি পায়। ফলে বর্তনীর দুটি বাল্বই সমান উজ্জ্বলভাবে জ্বলে। সুতরাং বলা যায় যে, গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে 'ক' বর্তনী অর্থাৎ সমান্তরাল বর্তনীই বেশি সুবিধাজনক।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে কোন চিত্রের সংযোগ সুবিধাজনক? যুক্তিসহ মত…
উদ্দীপক

Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
কিলোওয়াট-ঘণ্টা
কিলোওয়াট-ঘণ্টা
= ৫৪ কিলোওয়াট-ঘণ্টা = ৫৪ ইউনিট
অতএব, 'ক' চিত্রের প্রতিটি বাল্ব এর ক্ষমতা ৬০ ওয়াট হলে এবং সবগুলো বাল্ব দৈনিক ১০ ঘণ্টা করে জ্বললে জুন মাসে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ ৫৪ ইউনিট।উত্তর

