উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় দুর্যোগ দুটির মধ্যে কোনটি বেশি মারাত্মক? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: দ্বিতীয় দুর্যোগ হলো আইলা ও সিডর যাদের উভয়ই সাইক্লোন এবং তৃতীয় দুর্যোগটি হলো সুনামি। এদের মধ্যে সুনামি বেশি ধ্বংসাত্মক। নিচে তা বিশ্লেষণ করা হলো- গভীর সমুদ্রের তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, ভূমিধস, নভোজাগতিক ঘটনা প্রভৃতি সুনামি সৃষ্টির কারণ। সুনামির কারণে সমুদ্রে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে রূপ নেয়। সমুদ্র তলদেশে ভূমিকম্প হলে ভূমিকম্পের কেন্দ্র থেকে শুরু করে সুনামি উপকূলে পৌঁছাতে খানিকটা সময় লাগে। অন্যদিকে, সমুদ্রের তাপমাত্রা ২৭° সেলসিয়াসের বেশি ও নিম্নচাপে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে ঘূর্ণিঝড়ের তীব্রতা ও আঘাত হানার সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ ধারণা অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে এ দুর্যোগটির ক্ষতি কমিয়ে আনা যায়। কিন্তু সুনামি প্রচণ্ড বেগে উপকূলে ধেয়ে আসার সময় শক্তিশালী হয়ে জলোচ্ছ্বাসে রূপ নেয়। মুহূর্তের মধ্যে উপকূলীয় জনপদ নিশ্চিহ্ন করে দিতে পারে। সুতরাং, সুনামি ঘূর্ণিঝড় অপেক্ষা কম সময়ের মধ্যে আঘাত হানায় এটি ঘূর্ণিঝড় অপেক্ষা বেশি ধ্বংসাত্মক।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় দুর্যোগ দুটির মধ্যে কোনটি বেশি মারাত্মক? …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

