ফারজানার পরিবার দ্বিতীয় মাধ্যম ব্যবহার করে সব ধরনের সুবিধা পাবে কিনা? মূল্যায়ন কর।
উত্তর: ফারজানার পরিবারের ব্যবহার করা দ্বিতীয় মাধ্যমটি হলো ফ্যাক্স। নিচে ফ্যাক্সের মাধ্যমে ছবি ও বার্তা আদান-প্রদানের কার্যক্রম মূল্যায়ন করা হলো- ফ্যাক্স মেশিন একই সাথে একটা ডকুমেন্টের কপি পাঠাতে পারে এবং এই মেশিনে পাঠানো একটি কপিকে প্রিন্ট করে দিতে পারে। ফ্যাক্স মেশিনে যখন একটি ডকুমেন্ট দেওয়া হয়, তখন সেখানে উজ্জ্বল আলো ফেলা হয়, ডকুমেন্টের কালো অংশ থেকে কম এবং সাদা অংশ থেকে বেশি আলো প্রতিফলিত হয়, সেই তথ্যগুলো সংরক্ষণ করে ডকুমেন্টটির কপিকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে টেলিফোন লাইন দিয়ে পাঠানো হয়। টেলিফোন লাইনের অন্য প্রান্তে ফ্যাক্স মেশিনটি তার কাছে পাঠানো ডকুমেন্টের কপিটিকে একটি প্রিন্টার প্রিন্ট করে দেয়। ফ্যাক্স মেশিন এখানে একটি নির্ভরযোগ্য প্রযুক্তি, এটি একটি ডকুমেন্টের কপিটিকে শুধু সাদা এবং কালো হিসেবে পাঠানো হয় বলে লিখিত ডকুমেন্টের জন্য ঠিক থাকলেও রঙিন কিংবা ফটোগ্রাফের জন্যউপযুক্ত নয়। এছাড়া বেশিরভাগ ফ্যাক্স মেশিনে থার্মাল পেপার ব্যবহার করা হয় বলে ডকুমেন্টটি খুব তাড়াতাড়ি অস্পষ্ট হয়ে যেতে পারে। সুতরাং বলতে পারি, ফারজানার পরিবার ফ্যাক্স মেশিন ব্যবহার করে সব ধরনের সুবিধা পাবে না।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ফারজানার পরিবার দ্বিতীয় মাধ্যম ব্যবহার করে সব ধরনের সুবিধা পাবে কিন…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

