ছোট ভাইয়ের স্ত্রীর উল্লিখিত বিশেষ পদ্ধতিটি কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শিহাব সাহেবের ছোট ভাইয়ের স্ত্রীর সন্তান ধারণে সক্ষম বিশেষ পদ্ধতিটি হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। নিচে এ প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভূণ সৃষ্টি করে সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্মদান করা হয়। স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান ধারণে ব্যর্থ নারীদের এ পদ্ধতি প্রয়োগ করা হয়। পর্যায়ক্রমে কতকগুলো প্রক্রিয়া অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্টটিউব বেবির জন্ম দেওয়া হয়। এ প্রক্রিয়ায় প্রথমে সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে এদের মিলন ঘটানো হয়। অতঃপর পালন মাধ্যমে প্রাথমিক ভূণ উৎপাদন করা হয়। উৎপাদিত ভ্রূণকে স্ত্রী জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। প্রসূতির যথাযথ পরিচর্যা করে সন্তান লাভ সম্পন্ন করা হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছোট ভাইয়ের স্ত্রীর উল্লিখিত বিশেষ পদ্ধতিটি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

