(i) নং এর উপাদানগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের (i) নং উপাদানগুলো রাবারের তৈরি। নিচে রাবারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- প্রাকৃতিক রাবার পানিতে অদ্রবণীয় একটি অদানাদার কঠিন পদার্থ। রাবার কিছু কিছু জৈব দ্রাবক, যেমন: এসিটোন, মিথানল- এগুলোতে অদ্রবণীয় হলেও টারপেন্টাইন, পেট্রোল, ইথার, বেনজিন এগুলোতে সহজেই দ্রবণীয়। রাবার সাধারণত সাদা বা হালকা বাদামি রঙের হয়। রাবার একটি স্থিতিস্থাপক পদার্থ অর্থাৎ একে টানলে লম্বা হয় এবং ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যায়। বেশিরভাগ রাবারই তাপ সংবেদনশীল অর্থাৎ তাপ দিলে গলে যায়। বিশুদ্ধ রাবার বিদ্যুৎ এবং তাপ কুপরিবাহী। তাপ দিলে রাবারের আয়তন কমে যায়। রাবার বেশ কিছু রাসায়নিক পদার্থ, যেমন- দুর্বল ক্ষার, এসিড, পানি এগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া করে না। যে কারণে কোনো কিছু রক্ষা করার জন্য প্রলেপ দেওয়ার কাজে এটি ব্যবহৃত হয়। রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এজন্য রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায়। অক্সিজেন ছাড়াও আরও কিছু রাসায়নিক পদার্থ, বিশেষ করে ওজোন [গণিত] প্রাকৃতিক রাবারের সাথে বিক্রিয়া করে, যার কারণে রাবার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
(i) নং এর উপাদানগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

