চিত্র Q এর সমস্যাটি দূর করার উপায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র Q এ প্রদর্শিত ত্রুটিটি হচ্ছে চোখের হ্রস্বদৃষ্টি ত্রুটি। নিচে এ সমস্যাটি দূর করার উপায় বিশ্লেষণ করা হলো- চোখের লেন্সের অভিসারী ক্ষমতা ও অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার কারণে হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি ত্রুটি হয়। চোখের এ ত্রুটি দূর করার জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, যার ফোকাস দূরত্ব হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। এ চশমায় ব্যবহৃত লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীত। কাজেই চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরো পিছনে তৈরি হবে। অর্থাৎ অসীম দূরত্বের বস্তু হতে আসা সমান্তরাল আলোকরশ্মি চশমার অবতল লেন্স L এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজনমতো অপসারিত হয়। এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনা বা অক্ষিপট R এর উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। ফলে বস্তুকে স্পষ্ট দেখা যায়। [চিত্র] এভাবেই হ্রস্বদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত চোখের ত্রুটি প্রতিকার করা সম্ভব।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
চিত্র Q এর সমস্যাটি দূর করার উপায় বিশ্লেষণ কর।
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
এভাবেই হ্রস্বদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত চোখের ত্রুটি প্রতিকার করা সম্ভব।
