R ও T এর মধ্যে ভিন্নতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের R হলো RNA এবং T হলো DNA। দুটিই ক্রোমোজোমর মধ্যে বিদ্যমান নিউক্লিক এসিড। এদের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- i. ডিএনএ অণু দ্বিসূত্র বিশিষ্ট লম্বা পলিনিউক্লিওটাইড শেকল। অন্যদিকে আরএনএ অণু একটিমাত্র পলিনিউক্লিটাইড শেকলে ভাঁজ হয়ে থাকে। ii. ডিএনএ অণুর আকৃতি অনেকটা প্যাঁচানো সিঁড়ির মতো। অন্যদিকে আরএনএ অণুর আকৃতি সরল। iii. ডিএনএ অণুতে থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা, কিন্তু আরএনএ অণুতে থাকে রাইবোজ শর্করা। iv. ডিএনএ সাধারণত ক্রোমোজোমে থাকে, অন্যদিকে আরএনএ ক্রোমোজোম, সাইটোপ্লাজম ও রাইবোজোমে পাওয়া যায়। V. ডিএনএ এর কোনো প্রকারভেদ নেই। কিন্তু কার্যগত দিক দিয়ে আরএনএ তিন প্রকার। যথা- rRNA, tRNA, mRNA । vi. ডিএনএ বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। অন্যদিকে আরএনএ প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে। vii. অনুলিপনের মাধ্যমে ডিএনএ সৃষ্টি হয়। অন্যদিকে আরএনএ-এর কোনো অনুলিপন হয় না। উপর্যুক্ত বিশ্লেষণ হতে বলা যায় যে, R ও T অর্থাৎ RNA ও DNA এর মধ্যে ভিন্নতা রয়েছে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
R ও T এর মধ্যে ভিন্নতা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

