দৃশ্যকল্প-১ এর ঘটনাটি থেকে বাঁচতে আগাম প্রস্তুতি হিসেবে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর ঘটনাটি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প থেকে বাঁচতে আগাম প্রস্তুতি হিসাবে যে সকল পদক্ষেপ গ্রহন করা যায় বলে আমি মনে করি তা নিম্নে বিশ্লেষণ করা হলো- ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, তবে এতে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়। সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ম মেনে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা তৈরি করা। আমাদের দেশে বিশেষ করে শহরাঞ্চলে যে সকল বড় বড় দালান-কোঠা তৈরি করা হয়, সেখানে অবশ্যই ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা থাকতে হবে। সম্ভম্ব হলে সকল বাসাতেই অগ্নিনির্বাপক প্রস্তুতি থাকা দরকার। এর সাথে প্রাথমিক চিকিৎসা কিট, ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, কিছু বাড়তি ব্যাটারি, শুকনো খাবার ও পানি রাখার ব্যবস্থা থাকা দরকার। ভূমিকম্পের সময় কী করতে হবে, সেটি স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে "ড্রিল” করে শিখে নেওয়া এবং পাশাপাশি কীভাবে প্রাথমিক চিকিৎসা নিতে হয় তা শিখে রাখা দরকার। ভূমিকম্পের সতর্কতা হিসেবে জরুরি এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা থাকতে হবে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর ঘটনাটি থেকে বাঁচতে আগাম প্রস্তুতি হিসেবে কোন ধরনের প…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

