দৃশ্যকল্প-২ এর ঘটনাটির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর ঘটনাটি হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় প্রচণ্ড গতিবেগে বাতাস কুণ্ডলীর আকারে ঘুরপাক খেয়ে গভীর সমুদ্রে সৃষ্টি হয়। এ প্রাকৃতিক দুর্যোগটি সৃষ্টির প্রধান কারণ হলো নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। সাধারণত এটি সৃষ্টি হতে সাগরের তাপমাত্রা ২৭° সেলসিয়াসের বেশি হতে হয়। সাগরের উত্তপ্ত পানি বাষ্পীভবনের ফলে উপরে উঠে যখন পানিকণায় পরিণত হয় তখন বাষ্পীভবনের সুপ্ততাপটি বাতাসে ছেড়ে যায়। আবার এ সুপ্ততাপের প্রভাবে পরিবেশের তাপমাত্রাও বেড়ে যাওয়ায় বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিম্নচাপের সৃষ্টি করে। এসময় আশেপাশের বাতাস সেখানে ধাবিত হয়, যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে এবং ঘূর্ণিঝড় সৃষ্টি করে। এ প্রক্রিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড়ে বাতাসের বেগ ঘণ্টায় ৬৩ কিলোমিটার বা তার বেশি থাকে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর ঘটনাটির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

