খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে চিত্র-খ এর গুরুত্ব আছে কী? তথ্যসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-খ হচ্ছে জীবপ্রযুক্তি। যা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা তথ্যসহ বিশ্লেষণ করা হলো- জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের আবাদি ভূমি কমে যাচ্ছে। ফলে আমাদের অন্যতম মৌলিকা চাহিদা খাদ্যের সঙ্কট দেখা দেয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য জীবপ্রযুক্তি কৌশল প্রয়োগ করে কৃষিক্ষেত্রে অভূতপূর্ণ উন্নতি সাধিত হয়। জীবপ্রযুক্তি কৌশল অবলম্বন করে একটি কাঙ্ক্ষিত জিন কৃষি উপাদান উদ্ভিদদেহের কোষের প্রোটোপ্লাজমে প্রবেশ করানো হয়। গুরুত্বপূর্ণ ও অর্থকরী ফসলকে ট্রান্সজেনিক উদ্ভিদে পরিনত করে পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী করে উৎপাদন করা হচ্ছে। শৈত্য, লবণাক্ততা ও খরা সহ্যকারী এবং নাইট্রোজেন ও ফাইটোহরমোন স্বল্পতা প্রতিরোধী জাতের ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন করা হচ্ছে। প্রতিকূল পরিবেশে কাঙ্ক্ষিত পরিমাণে ফসল উত্পাদিত হতে এ জাতীয় উদ্ভিদের চাষাবাদ মানবকল্যাণে সুফল বয়ে আনে। তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে টমেটো, তামাক, আলু, লেটুস, বাঁধাকপি, সয়াবিন, সূ র্যমুখী, শশা, তুলা, মটর, গাজর, আপেল, মুলা, পেঁপে, ধান, গম, ভুট্টা ইত্যাদি উল্লেখযোগ্য। ট্রান্সজেনিক টমেটো উদ্ভাবিত হওয়ার ফলে টমেটোর ত্বক দীর্ঘদিন শক্ত রাখা সম্ভব হয়েছে। এছাড়া টমেটোগুলোকে বিলম্বে পাকানো এবং বিদ্যমান সুক্রোজের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় খাদ্য স্বয়ংসম্পূর্ণ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে জীবপ্রযুক্তির গুরুত্ব অনস্বীকার্য।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে চিত্র-খ এর গুরুত…
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

