উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় যন্ত্রটি রোগ নির্ণয়ে কোনো ভূমিকা রাখে কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় যন্ত্রটি হলো ইসিজি। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম হচ্ছে অত্যন্ত সহজ, ব্যথাবিহীন একটি পরীক্ষা যায় মাধ্যমে হৃৎপিণ্ডের বর্তমান বা পূর্বের সমস্যা বোঝা যায়। এর মাধ্যমে হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা, হৃদকম্পন নিয়মিত হচ্ছে কিনা, শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে রক্ত চলাচল সঠিক আছে কিনা তা বোঝা যায়। এর সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হলো এটি সম্ভাব্য হার্ট অ্যাটাক সম্পর্কে নির্ভরযোগ্য সতর্ক সংকেত দিতে পারে। ইসিজি পরীক্ষাটি তরঙ্গের মাধ্যমে করা হয়। এক্ষেত্রে বুকের উপর দুটি ধাতব দন্ড সেট করা হয়। সেটা হৃদকম্পন ও হৃৎপিণ্ড থেকে যে বৈদ্যুতিক তরঙ্গ নিঃসৃত হয় তা ইসিজি মেশিনে পাঠিয়ে দেয়। ইসিজি মেশিন সাধারণত একটি গ্রাফ আকারে প্রদর্শন করে। এই গ্রাফ দেখেই হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা বোঝা যায়। বিশেষজ্ঞ চিকিৎসক এবং গবেষকদের মতে ইসিজির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। সুতরাং বুকে ব্যথা, হৃৎপিণ্ডের কোনো সমস্যার অথবা সম্ভাব্য হার্ট অ্যাটাক এর মতো রোগ নির্ণয়ের ক্ষেত্রে ইসিজি এর ভূমিকা অপরিসীম।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় যন্ত্রটি রোগ নির্ণয়ে কোনো ভূমিকা রাখে কী?…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

