উদ্দীপকের 'B [গণিত] এর অধিক ব্যবহার স্বাস্থ্যের উপর কী প্রভাব বিস্তার করে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব বিস্তার করতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মোবাইল ফোন হলো একটি নিম্ন ক্ষমতার রেডিও ডিভাইস যা একটি ছোট অ্যান্টেনার সাহায্যে একই সাথে রেডিও কম্পাঙ্ক বিকিরণ, প্রেরণ এবং গ্রহণ করে। মোবাইল ফোন ব্যবহারের সময় এ অ্যান্টেনাটি ব্যবহারকারীর মাথার খুব কাছে থাকে। এ নিয়ে পৃথিবীর মানুষ উদ্বিগ্ন যে এ মাইক্রো তরঙ্গের ক্রমাগত ব্যবহার হয়তো মাথায় ক্যানসার রোগের সৃষ্টি হতে পারে। আর প্রাপ্ত বয়স্কদের মধ্যে বিকিরণের প্রভাব খুব বেশি না পড়লেও শিশুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এ বিকিরণ শিশুদের মস্তিষ্কের কোষ বিকাশে সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়াও অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে কানে, চোখে ও হাতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা পড়া শুনার প্রতি অমনযোগী হয়ে পড়ে। অতিরিক্ত ব্যবহারের ফলে মানসিক সমস্যাও দেখা দিতে পারে। আবার অতিরিক্ত গেম খেলে মৃত্যুবরণ করেছে এমন ঘটনাও আছে। কাজেই আমাদের সবসময়ই মনে রাখতে হবে প্রযুক্তি মানেই ভালো নয়। সুতরাং সকল প্রযুক্তি ব্যবহারের যথার্থ জ্ঞান এবং ব্যবহারে সচেতন থাকতে হবে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'B এর অধিক ব্যবহার স্বাস্থ্যের উপর কী প্রভাব বিস্তার করে…
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

