B-দুর্যোগের প্রভাব অনেক ভয়ানক হলেও তা A-দুর্যোগ ব্যতীত ঘটে না- মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] দুর্যোগ দুটি হলো ভূমিকম্প ও সুনামি। সুনামির প্রভাব অনেক ভয়াবহ হলেও এটি ভূমিকম্প ব্যতীত ঘটে না। নিচে এটির সপক্ষে যথার্থতা মূল্যায়ন করা হলো- বিশেষজ্ঞদের মতে, সমুদ্র তলদেশের ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস এবং নভোজাতিক ঘটনা সুনামি সৃষ্টির কারণ। এর বৈশিষ্ট্য হচ্ছে সাগর ও মহাসাগরের তলদেশের প্লেট দুমড়ে দেওয়া। এ প্লেট দুমড়ানোর ফলে সৃষ্টি হয় প্রচণ্ড ভূমিকম্প। ফলে সমুদ্রের পানি লক্ষ লক্ষ টনের বিশাল ঢেউ তৈরি করে। আর এ ঢেউ যত বেশি তীরভূমির কাছাকাছি যায় আরও দীর্ঘ হয়ে তা ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে রূপ নেয়। এ ঢেউয়ের গতিবেগ ঘণ্টায় ৫০০ থেকে ৮০০ মাইল পর্যন্ত হতে পারে। খোলা সমুদ্রেই ঢেউয়ের উচ্চতা তিন ফুট পর্যন্ত বাড়তে পারে। কিন্তু ঢেউ যত তীরের দিকে যায়, ততই শক্তি সঞ্চয় করে। ফলে উচ্চতাও ততই বাড়তে থাকে। তখন ঢেউয়ের একমাথা থেকে অন্যমাথার দূরত্ব হতে পারে ১০০ মাইল পর্যন্ত। অগভীর পানিতে সুনামি ধ্বংসাত্মক জলোচ্ছ্বাসে রূপ নেয়। ফলে উপকূলের ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে এবং উপকূলীয় জনপদ নিশ্চিহ্ন করে দিতে পারে। অগ্রসরমান এ জলরাশি ভয়ঙ্কর স্রোত সৃষ্টি করে নেমে যাওয়ার আগে ১০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ সুনামির ভয়াবহতা বেশি হলেও ভূমিকম্প ব্যতীত এ দুর্যোগটি ঘটে না।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
B-দুর্যোগের প্রভাব অনেক ভয়ানক হলেও তা A-দুর্যোগ ব্যতীত ঘটে না- মূল্…
উদ্দীপক

Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

