উদ্দীপকের সোনিয়ার সাথে ঘটা বিষয়ের জন্য কার ভূমিকা মুখ্য-যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: কন্যা সন্তান জন্মদানের জন্য সোনিয়ার স্বামীর ভূমিকা মুখ্য। নিচে এ বিষয়টি যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- মানুষের জীবকোষে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এই ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে লিঙ্গ নির্ধারণে সহায়তাকারী এক জোড়া ক্রোমোজোম হলো সেক্স ক্রোমোজোম। পুরুষের সেক্স ক্রোমোজোমে X ও Y একজোড়া ভিন্ন ক্রোমোজোম থাকে। অর্থাৎ পুরুষের সেক্স ক্রোমোজোম হলো XY। আবার নারীদের সেক্স ক্রোমোজোমে দুটি X অভিন্ন ক্রোমোজোম থাকে। অর্থাৎ নারীদের সেক্স ক্রোমোজোম হলো XX কোনো নারীর গর্ভধারণকালে পুরুষের সেক্স ক্রোমোজোম X এর সাথে নারীর সেক্স ক্রোমোজোম X মিলিত হলে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। অন্যদিকে পুরুষের সেক্স ক্রোমোজোম Y এর সাথে নারীর সেক্স ক্রোমোজোম X মিলিত হলে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। অর্থাৎ নারীর সেক্স ক্রোমোজোম অভিন্ন হওয়ায় পুরুষের সেক্স ক্রোমোজোমের ভিন্নতার কারণে নবজাতক কন্যা বা পুত্র সন্তান হিসেবে জন্মলাভকরে। সুতরাং Y ক্রোমোজোম না থাকলে কখনো ছেলে সন্তান হবে না। Y ক্রোমোজোম থাকে কেবল পুরুষেরই। তাই উপরোক্ত যৌক্তিক আলোচনায় প্রতীয়মান হয় যে, কন্যা সন্তান জন্মানোর জন্য সোনিয়ার স্বামীর ভূমিকাই মুখ্য।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সোনিয়ার সাথে ঘটা বিষয়ের জন্য কার ভূমিকা মুখ্য-যুক্তিসহ বি…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

