সীমার চোখের ত্রুটির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: সীমার চোখের ত্রুটি হলো হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি। নিচে হ্রস্বদৃষ্টি ত্রুটির কারণ ব্যাখ্যা করা হলো- হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি ত্রুটিসম্পন্ন ব্যক্তির চোখের দূরবিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা কিছুটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায়। সাধারণত এ ত্রুটি চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে এবং কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে দেখা দেয়। [চিত্র] এ ত্রুটির ফলে দূরের বস্তু হতে নির্গত আলোকরশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনা R এর সামনে F বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে। রেটিনায় প্রতিবিম্ব গঠিত না হওয়ায় লক্ষ্যবস্তুকে অস্পষ্ট দেখায়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সীমার চোখের ত্রুটির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
এ ত্রুটির ফলে দূরের বস্তু হতে নির্গত আলোকরশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনা R এর সামনে F বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে। রেটিনায় প্রতিবিম্ব গঠিত না হওয়ায় লক্ষ্যবস্তুকে অস্পষ্ট দেখায়।উত্তর
এক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহারের ফলে লক্ষ্যবস্তু থেকে আগত রশ্মি সালেহা বেগমের চোখের রেটিনায় বস্তুর বিম্ব সৃষ্টি করে যা পরে মস্তিষ্কের মাধ্যমে তার দর্শনের অনুভূতি জাগায়। ফলে তিনি বস্তুটিকে স্পষ্ট দেখতে পান।
সুতরাং সালেহা বেগমকে ডাক্তারের দেওয়া উত্তল লেন্সের চশমা ব্যবহারে পরামর্শটি যৌক্তিক ছিল।
