মাটি-A এর গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ছকে মাটি-A হলো বালু মাটি। নিচে বালু মাটির গঠন বর্ণনা করা হলো- বালু মাটি দানাযুক্ত এবং এ মাটিতে খুব ছোট ছোট শিলা আর খনিজ পদার্থ থাকে। বালু মাটিতে বিদ্যমান মাটির কণার আকার সবচেয়ে বড়, যার ফলে কণাগুলোর মাঝে ফাঁকা জায়গা অনেক বেশি থাকে, তাই অনেক বেশি বায়বায়ন হয়। বালু মাটিতে হিউমাস থাকে না। এটির উপস্থিতি থাকলে চাষাবাদের জন্য সহজতর হয়। এ মাটির পানি ধারণ ক্ষমতা কম হওয়ায় পানি দিলে তা দ্রুত নিষ্কাশিত হয়ে যায় এবং গ্রীষ্মকালে বিশেষ করে খরার সময় উদ্ভিদে পানির স্বল্পতা দেখা যায়। তাই যে সকল ফসলাদিতে অনেক বেশি পানি লাগে সেগুলো বালু মাটিতে ভালো হয় না। জলাবদ্ধতা সৃষ্টির কোনো সুযোগ না থাকায় যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে বালু মাটিতে চাষাবাদের জন্য উপযোগী হয়ে উঠতে পারে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মাটি-A এর গঠন বর্ণনা কর।
উদ্দীপক

Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

