ড. আরিবার প্রযুক্তির ধাপগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ড. আরিবার যে প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন তা হলো রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি। নিচে এ প্রযুক্তির ধাপগুলো বর্ণনা করা হলো- i. প্রথমে দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিনসহ DNA অণু ও বাহক হিসেবে ব্যাকটেরিয়ার প্লাজমিড DNA পৃথক করা হয়। ii. এ ধাপে প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএ এক বিশেষ ধরনের উৎসেচক (এনজাইম) দ্বারা খণ্ডিত করা হয়। দাতা ডিএনএ-এর এসব খণ্ডের কোনো একটিতে কাঙ্ক্ষিত জিনটি থাকে। iii. এ ধাপে লাইগেজ নামক এক ধরনের এনজাইম দ্বারা দাতা ডিএনএ কে প্লাজমিড ডিএনএ এর কর্তিত প্রান্ত দুটির মাঝখানে স্থাপন করা হয়। লাইগেজ এখানে আঠার মতো কাজ করে। ফলে নির্দিষ্ট জিনসহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড সৃষ্টি হয়। এ রিকম্বিনেন্ট প্লাজমিডগুলো এখন দাতা ডিএনএ এর বিভিন্ন খণ্ডিত অংশ বহন করে। iv. এখন এ রিকম্বিনেন্ট প্লাজমিডকে ট্রান্সফরমেশন পদ্ধতিতে ব্যাকটেরিয়ায় প্রবেশ করানো হয়। এ পদ্ধতিতে খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষে ঢুকানো হয়। ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন নিয়ে উদ্ভাবিত ব্যাকটেরিয়া বা জীব হলো ট্রান্সজেনিক জীব। V. রিকম্বিনেন্ট DNA প্লাজমিড বাহিত ব্যাকটেরিয়াকে শনাক্ত করে এর মাধ্যমে কাঙ্ক্ষিত জীবে জিনটি প্রবেশ করানো হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ড. আরিবার প্রযুক্তির ধাপগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

