উদ্দীপকের 'P [গণিত] অবস্থা সৃষ্টির জন্য 'A [গণিত] , 'B [গণিত] , 'C [গণিত] ও 'D [গণিত] দায়ী-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] অর্থাৎ 'দূষণ' সৃষ্টির জন্য 'A [গণিত] , 'B [গণিত] , 'C [গণিত] ও 'D [গণিত] তথা 'বৃক্ষ নিধন', 'বন্যা', 'এসিড বৃষ্টি' ও 'শিল্প কলকারখানা' দায়ী। নিচে তা বিশ্লেষণ করা হলো- অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটাতে দিন দিন বৃক্ষ নিধন বেড়ে চলেছে। অতিমাত্রায় বৃক্ষ নিধনের ফলে বনজ গাছপালা ও জীবজন্তুর অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আবাদি জমি ও বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে যার ফলস্বরূপ পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নতুন নতুন শিল্প কারখানা স্থাপন এবং এগুলো থেকে গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ বেড়েই যাচ্ছে। অধিক হারে বৃক্ষ নিধনের ফলে শিল্পকারখানা থেকে নির্গত গ্যাস দূষণ বেড়েই চলেছে। এছাড়াও শিল্প কারখানা, ইটের ভাটা থেকে নির্গত বিভিন্ন গ্যাস যেমন- [গণিত] বাতাসে মিশে এসিড বৃষ্টি সৃষ্টি করে। এসিড বৃষ্টির ফলে পরিবেশ দূষিত হয়ে উদ্ভিদ ও জলজ প্রাণী মারা যায়। মাছের ডিম নষ্ট হয় এবং বিভিন্ন মারাত্মক রোগ সৃষ্টি করে। বন্যাও পরিবেশ দূষণে ভূমিকা রাখে। বন্যার ফলে বিভিন্ন বর্জ্য ও আবর্জনা দিয়ে উপকূলীয় এলাকা প্লাবিত হয়, নদ-নদীর আবর্জনা সাগরে গিয়ে মেশে, শিল্পকারখানার বর্জ্য মিশে পানি ও মাটি দূষণ ঘটায়। উপরে উল্লিখিত তথ্য বিশ্লেষণ থেকে বলা যায় যে, 'দূষণ' সৃষ্টির জন্য 'বৃক্ষনিধন', 'বন্যা', 'এসিড বৃষ্টি' ও 'শিল্প কলকারখানা' দায়ী।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'P অবস্থা সৃষ্টির জন্য 'A , 'B , 'C ও 'D দায়ী-বিশ্লে…
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

