আতিক সাহেবের কেনা বস্তু দুটি পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে কী? বিশ্লেষণ কর।
উত্তর: আতিক সাহেবের কেনা বস্তু দুটি পলিথিন ও প্লাস্টিকের তৈরি। পলিথিন ও প্লাস্টিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। নিচে এ বিষয়টি বিশ্লেষণ করা হলো- আমাদের বাসাবাড়িতে ব্যবহৃত পলিথিন এবং প্লাস্টিক হচ্ছে কৃত্রিম পলিমার বা তনু যেগুলো পচনশীল নয়। এগুলোর পুনঃব্যবহার না করে বর্জ্য হিসেবে অপসারণ করলে এগুলো পরিবেশে জমা হতে থাকে এবং নানারকম প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শহরে শিল্পকারখানা বেশি স্থাপনের কারণে সেখানে নর্দমার নালায় প্রচুর পলিথিন ও প্লাস্টিক জাতীয় জিনিস পড়ে থাকে। এগুলো জমতে জমতে একপর্যায়ে নালা বন্ধ হয়ে যায় এবং নর্দমার নালায় পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে দেখা যায়, সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। একইভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপরিকল্পিত উপায়ে ব্যবস্থাপনার অভাবে এর বড় একটি অংশ নদনদী, খাল বা জলাশয়ে গিয়ে পড়ে। এভাবে জমতে জমতে একসময় নদীর গভীরতা কমে যায়, যা নাব্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। আবার, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য মাটির সাথে মিশে মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। এমনকি এসব পলিথিন ও প্লাস্টিক বর্জ্য গবাদিপশুর খাবারের সাথে মিশে তাদের মাংস ও চর্বিতে জমা থাকে। এসব পশুর মাংস খেলে ক্যানসারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটি স্পষ্ট যে, আতিক সাহেবের কেনা বস্তু দুটি পলিথিন ও প্লাস্টিক সামগ্রী সঠিক ব্যবস্থাপনা না করলে তা মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। অর্থাৎ এগুলো পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
আতিক সাহেবের কেনা বস্তু দুটি পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে কী? বিশ্ল…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
উচ্চচাপ পদ্ধতি সহজসাধ্য না হওয়ায় এ প্রক্রিয়াটি তেমন জনপ্রিয় নয়। বর্তমানে বাণিজ্যিকভাবে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড (TiCl3) নামক প্রভাবক ব্যবহার করে সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে পলিথিন তৈরি করা হয়।
\end{if}]-->\end{if}]-->
\end{if}]-->\end{if}]-->উত্তর

